প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2026 ইং
বাগমারায় নবনিযুক্ত ইউএনও রিজু তামান্নাকে সিনিয়র সভাপতি শামসুদ্দীনের ফুলেল শুভেচ্ছা

রাজশাহীর বাগমারা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন আউচপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোঃ শামসুদ্দীন কারিগর।
আজ রবিবার বিকেলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
বিএনপির নেতা মোঃ আব্দুল হাকিম,, তাঁতি দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আবুল কাশেম, মাওলানা মোঃ সোহেল,ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সিনিয়র সভাপতি মোঃ শামসুদ্দীন কারিগর সাবেক নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাগমারায় আন্তরিক স্বাগত জানান। একই সাথে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও মাদক প্রতিরোধসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
অন্যদিকে, নবনিযুক্ত ইউএনও রিজু তামান্না উপজেলার টেকসই উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জনকল্যাণমুখী সেবা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
© দৈনিক চেতনার কন্ঠ